ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

বিনোদন

কণ্ঠশিল্পী রাকা পপির দূর্গা পূজোর বিশেষ গানচিত্র প্রকাশ

দূর্গা পূজাকে সামনে রেখে দুইটি নতুন মিউজিক ভিডিও প্রকাশ করেছেন কণ্ঠশিল্পী রাকা পপি। গান দুটি হলো “দূর্গা মা” এবং “দেবী বিসর্জন – বলো দূর্গা মাই কি”। ইতোমধ্যেই গানগুলো প্রকাশ পেয়েছে Raka Popi Official ইউটিউব চ্যানেলে এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে।

প্রথম গানের গীতিকার ও সুরকার রামানন্দ সরকার, মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছেন জিকো। দ্বিতীয় গানের গীতিকার রামানন্দ সরকার হলেও সুর করেছেন স্বয়ং রাকা পপি, আর মিউজিক করেছেন অপু আমান। দুটি গানের ভিডিওতেও অভিনয় করেছেন শিল্পী নিজে। কোরিওগ্রাফি করেছেন এম.ডি. শামীম এবং ভিডিও পরিচালনা করেছেন জীবন চন্দ্র দাস।

এর আগে রাকা পপির পরিবেশনায় “রসিক কালা” গানটি শ্রোতাদের মধ্যে সাড়া ফেলে। এছাড়া মানুষ চিনতে দুখের প্রয়োজন, রঙিন ভ্যালেন্টাইন, গায়ে হলুদসহ একাধিক মৌলিক গানেও তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন।

গান প্রকাশ উপলক্ষে রাকা পপি বলেন, “দূর্গা পূজা হিন্দু ধর্মের অন্যতম বড় উৎসব। আসুরিক শক্তির বিনাশের মাধ্যমে বিশ্বে সুখ-শান্তি প্রতিষ্ঠা হোক—এই কামনা করি। অন্য গানটিতে দেবীর বিসর্জনের আবেগ ও আনুষ্ঠানিকতা ফুটে উঠেছে।”

দেশ-বিদেশের বিভিন্ন মঞ্চ, রেডিও ও টেলিভিশনে নিয়মিত পারফর্ম করে চলা এই শিল্পী আশা প্রকাশ করেছেন, শ্রোতা-দর্শকরা গান দুটি ভালোভাবেই গ্রহণ করবেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.