অদৃশ্য সুর
শৈশব
হেলিকপ্টার মাথার ওপর দিয়ে উড়ল।
ড্রোন চোখ রাখে আকাশে।
শিশুর বিস্ময় ফিসফিস করে:
“কেন সবকিছু এত উচ্চ?”বিলের ধারে সরীসৃপ শুয়ে আছে।
শরীর শিউরে ওঠে।
ফুকো বলে —
দেহ কখনো স্বাধীন নয়।
নিঃশ্বাসের প্রতিটি চাবিকাঠি
সমাজ বাঁধে।কৈশোর
মিছিলের ভেতর পতাকা নাচে।
স্লোগানের আগুনে জ্বলে মন।
প্রশ্ন ঘুরপাক খায়:
“স্বাধীনতা কি যথেচ্ছ?”ভাঙা বিজ্ঞাপনের রঙে ভেসে যায় স্বপ্ন।
কবিতা ফিসফিস করে:
“Desire is a wound।”যৌবন
ভালোবাসা অ্যালগরিদমে ঢেকে যায়।
ড্রোন আকাশে ঘুরছে।
কবিতা অনলাইন স্ট্রিমে লুকানো।স্বপ্ন নয় —
পিক্সেলড রংধনু।
ভেতরের নীরব সুর বলে:
“হ্যাঁ, তুমি এখনও মানুষ।”Being জেগে ওঠে।
হাইডেগারের আভাসে —
মানুষ তখন বেঁচে থাকে।চল্লিশের প্রহর
ঘড়ির কাঁটা হয়ে গেছে কর্পোরেট সিলেবাস।
টাকার বৃত্তে জীবন আবদ্ধ।রবীন্দ্রসংগীত?
শপিংমলের হালকা ব্যাকগ্রাউন্ড।
কবিতা?
তাকভর্তি বারকোডে বন্দি।মানবতা হারিয়েছে?
নাকি বাজারের হাইব্রিড যন্ত্র —
যন্ত্র- যার আত্মা শেয়ারবাজার,
যন্ত্র- যার নৈতিকতা রাজনৈতিক ব্যানার?ভেতরের কণ্ঠ ফিসফিস করে:
“তুমি এখনও বেঁচে আছ?”মানুষ উত্তর দেয়:
“বেঁচে আছি —
রংধনু ভেতরে জেগে থাকলে,
বাজার যতই চিৎকার করুক,
কবিতাকে আঁকড়ে ধরে।”আকাশ
একদিন রংধনু ছিল খণ্ডচিত্র।
এখন ড্রোন-মনিটরড স্কাইলাইন।
স্বপ্ন নেই।
বিজ্ঞাপন। ফ্ল্যাশ। সেল।তবুও বুকের ভেতরে
একটি অদৃশ্য সুর রয়ে গেছে।ভাঙা কবিতা ফিসফিস করে:
“মানবতা তখনো বেঁচে আছে।”আটকে থাকা দুপুর
দুই যুগ আগে—
জীবন ছিল সাদা-কালো।
অনেকটা ভাঙা সাইকেলের ঘণ্টার মতো
আটকে থাকা দুপুর।ক্যাসেটের রিল ঘুরত,
ছায়াছবির গান ভেসে আসত—
অর্ধেক আলো,
অর্ধেক ছায়া।
জীবন এক বিমূর্ত ছবি।হঠাৎ একদিন—
কোনো রূপসী, উর্বশী,
রৌদ্রভেজা নির্জনতায়
বুকে সাঁতার কাটল।শুরু হলো ভালোবাসার দিনপঞ্জি।
নীল খামের অক্ষর,
অদৃশ্য প্রতিশ্রুতি
নেচে বেড়াত সারাক্ষণ।আমার প্রিয়তমা, মৃন্ময়ী—
নামটি হৃদয়ের পর্দায় খেলা করত।
কক্ষভর্তি আলো-ছায়া,
বিচিত্র দৃশ্যপটের মতো।কখনো ভীষণ অভিমানে,
দু’চোখ হয়ে যেত
নায়াগ্রার জলপ্রপাত।আজ মৃন্ময়ী—
আমার ঘরণী।
সংসারের ট্রলি ঠেলতে ঠেলতে
অতীতের সব কোলাজ
ঝরে পড়েছে।ফুল নয়,
কবিতা নয়—
ডিসকাউন্ট রসিদেই
বিস্ফোরিত হয় তাঁর চোখ।যে রমণীকে খুঁজেছিলাম
জীবনানন্দে,
বিসাক-এর সবুজ আড্ডায়,
রবীন্দ্রসংগীতের পর্দায়—
আজ সে অচেনা,
নীরব ডায়েরির প্রতিবিম্ব।সে হাঁটে—
জলপ্রবাহের মতো,
অব্যক্ত কবিতার মতো,
যার নেই লাইন-ব্রেক,
নেই ব্যাকরণ।
শুধু সংসার।ভাঙে—
প্রেম,
স্মৃতি,
সময়ের আর্কাইভ।শুধু বাকি—
একটি মন,
যা এখনো অপেক্ষা করে
ভাঙা সাইকেলের ঘণ্টার মধ্যে
আটকে থাকা দুপুরের জন্য।নিঃশব্দ প্রবাহ
হৃদয়ে যে আগুন জ্বলে ওঠে,
সে আগুন কেবল ব্যক্তিগত নয়-
মহাসেনের ঘূর্ণিঝড়ের মতো,
যা পাহাড়ি গ্রাম উল্টে দেয়;
নার্গিসের উপকূলের মতো,
যেখানে ধূলি ও লাল বালি
গিলে নেয় ছোট নদীর মুখ;
সিডরের ভাঙা ঘর আর নদীর স্রোতের মতো
আছড়ে পড়ে ইতিহাসের বুকভাঙা উপকূলে।প্রেমের নামে যত আঘাত আসে,
প্রতিটি যেন একটি ভাঙা জানালা
দূরের শহরের আলো ফোটে না,
তার ভেতরে বসে থাকে মানুষের হারানো ভরসা।যেখানে সম্পর্ক ভাঙে-
অর্থের দাঁতাল ঝড়ে,
জলোচ্ছ্বাসের মতো প্রতিশ্রুতি ভেসে যায়,
যা শুধু সময় নয়,
সমাজের অচিন্ত্য আইনও সঙ্গে বহন করে।তুমি একদিন বলেছিলে-
কামিনি-পুষ্পের সৌরভে
আমাকে চিরদিন রাখবে বাহুডোরে।
ভালোবাসা হবে ঋতুচক্রের মতো,
অবিচ্ছেদ্য, পুনরাবর্তিত,
যেখানে শুষ্কতা নেই,
দুঃখ মানে কেবল অস্থায়ী মেঘ।তবু সেই প্রতিশ্রুতি
ঝড়ে উড়ে গেল কুঁড়ির মতো অকালেই,
পথভ্রষ্ট নদীর মতো…
অন্য কোনো উপকূলে গিয়ে হারিয়ে গেল।আমরা একসাথে বুনেছিলাম স্বপ্ন,
রংধনুর সাত রঙের সুতোয়!লাল: রক্তমাখা উল্লাস,
যেন বাজে শহরের উৎসবের ঢাক।
নীল: আকাশের মুক্তির গান,
যেন শান্ত রাতের ছাদে ঝরে থাকা তারা।
সবুজ: ভবিষ্যতের প্রতিশ্রুতি,
যেন হালকা বৃষ্টি ভেজা ধানক্ষেত।
হলুদ: অমলিন সকাল,
যেন সূর্য ঢোকে প্রথম কাকতালীয় আলোতে।
বেগুনি: আবেশের নিশা,
যেন গভীর বন থেকে উঠে আসা কুয়াশা…কিন্তু সময়ের ঘূর্ণিঝড়
এসব রঙ কুড়িয়ে নিল একে একে,
ফেলে রেখে গেল মলিন ক্যানভাস,
যেখানে আঁকা নেই কিছুই
শুধু ইতিহাসের অবিশ্বাসী আঁকিবুঁকি।সমুদ্রের গর্জন, বনের নিস্তব্ধতা,
তোমার বুকভরা আর্তনাদ—
এসব ছিল আমাদের ভালোবাসার ঘোষণাপত্র,
এক অদৃশ্য ইশতেহার,
যা মানুষের মুক্তির শ্লোগান তুলেছিল।আমি ছিলাম তোমার সহযোদ্ধা,
প্রতিবাদী হৃদয়ের সুরে
তোমার সঙ্গে মিলেমিশে
এক যৌথ ইতিহাস লিখতে চেয়েছিলাম।কিন্তু সময়- সে তো পুঁজির দালাল।
তোমাকে করেছে তার দাস,
তোমার হাত থেকে ছিনিয়ে নিয়েছে প্রেমের অক্ষর,
তোমার ঠোঁট থেকে মুছে দিয়েছে
ভালোবাসার শপথ।আজ প্রেম দাঁড়িয়ে আছে
এক ভাঙা সাঁকোয়,
যেন টাইফুনে বিধ্বস্ত গ্রাম,
যেন মহাসেনের শূন্য উপকূল,
যেখানে শুধু কান্নার প্রতিধ্বনি
গেঁথে থাকে অনন্ত শূন্যতায়।আজ আমি ফিরে দেখি
দগ্ধ আবুল হাসান বলে যায়—
“প্রেম মানেই ভাঙনের ঝলসানো ইতিহাস”;
রুদ্রের রক্তাক্ত চিৎকার বাজে কানে—
“মানুষের ভাঙন মানেই নতুন বিপ্লব”;
মিলন মাহমুদের ছেঁড়া আকাশে শোনা যায়
নীল ব্যথার হাহাকার,
যা এখনও নতুন দিনের মশাল জ্বালায়।তাহলে কি আমাদের প্রেমও
সেই একই পরিণতি?
অধুনালুপ্ত ইতিহাসের
এক জীর্ণ অধ্যায়,
যেখানে লেখা থাকবে শুধু-
মানুষ প্রতিশ্রুতি দিয়েছিল,
কিন্তু রাখেনি।
মানুষ স্বপ্ন এঁকেছিল,
কিন্তু ভেঙে দিয়েছে সময়ের ঘূর্ণিঝড়ে।তবু জানি-
ভালোবাসার ক্ষত একদিন হবে নতুন ইশতেহার।
নীল আকাশের অনন্ত হাহাকার
জাগাবে মুক্তির গান,
এক নতুন দিনের আলোকে ছুঁয়ে।যেখানে ভাঙন রাঙিয়ে রাখে ইতিহাসের ক্যানভাস,
সেখানে জন্ম নেবে আশা,
যেমন নদীর স্রোত পাথর ভেঙে
পথ খোঁজে অজানার দিকে।প্রেম শুধু স্মৃতি নয়-
সে হবে নতুন অক্ষর, নতুন প্রতিশ্রুতি,
যেখানে মানুষের হৃদয়
মেঘের পেছনে লুকানো সূর্য খুঁজে পাবে।অপরাহ্নের উদাসীনতায় বিচ্ছুরিত তাঁহার চোখ
প্রায় দুই যুগ পর আমার সম্মুখে দাঁড়িয়ে আছে- প্রিয়তমা!
অপরাহ্নের উদাসীনতায় বিচ্ছুরিত তাঁহার চোখ
তটিণী-র মতোই গোলাটে, অস্পষ্ট বদনখানি!
তবুও যেন ভোরের কোমল প্রকৃতির মতোই অপরূপ সুন্দর!সেইতো মাঝেমধ্যেই আমার হৃদপিণ্ডে নড়েচড়ে
স্বপ্নে কিংবা অবচেতনে পাশে এসে দাঁড়ায়!।স্মৃতি, বিস্মৃতির আড়ালে কবেই পেরিয়ে গেছি যৌবনকাল,
হলুদ বসন্ত ডিঙিয়ে- আরেকটি প্রতি বিপ্লবের ক্ষণে-
তোমার উপস্থিতি কতটা স্থিতিস্থাপক জানিনা!
সাদা-নীল রঙ মিশ্রিত শাড়ি, স্মীতমুখ, অদ্ভুত চাহনী
অকস্মাৎ সমস্ত স্তব্ধতাকে দীর্ণ করে গভীর নিঃশ্বাসে প্লাবিত হই।বাঁক বদলের সন্ধিক্ষণে
প্রত্যহ খড়কুটোর মতো ভাসতে ভাসতে রৌদ্রোজ্জ্বল সূর্যের কিনারায় আসি
পুনরায় ভূমির উত্তাপকে সহনশীল করে বেড়ে উঠার নিরন্তর চেষ্টা…
ক্রমশ এগিয়ে যেতে যেতে দেখতে থাকি-
চাঁদের ভুবনে ভূমিধস,
নষ্টদের দানব মুঠোতে আক্রান্ত ইতিহাস!আজকাল প্রায়শই কর্কশ কাকের চিৎকারে-
রাজপথে জেগে উঠে দ্বিখণ্ডিত সত্তা!
অনেকটাই বেশ্যার কাছে যৌবনের যাত্রাপথের মতোই..
অস্পষ্ট আলোর নিচে জেগে উঠা আরো সুগভীর অন্ধকার!ইতিহাসের বাঁক বদলের চরম সন্ধিক্ষণে-
আমরাও লাল ও কালো বৃত্তের ভেতরে ঢুকে পড়ি,
কখনো কখনো মঞ্চস্থ হতে থাকে শকুনীদের নৃত্যকলা,
লুণ্ঠিত হতে থাকে আমার স্বদেশ!বিপরীতে কালক্রমে জেগে উঠে আরেকটি প্রতিবিপ্লব!
অতপর; চৈতন্য জুড়ে আমিও ভাবতে থাকি-
বিপ্লবের প্রতিপুরুষ হয়ে বদলে যাক রাষ্ট্রযন্ত্র।ছাদদেয়াল কিংবা অদৃশ্য কার্নিশে
তোমার বুকের গলিপথে হেঁটে চলেছি
প্রায় দেড়যুগেরও বেশি সময়
সুখ- দুঃখের খেলায় ক্রমেই ম্রিয়মাণ
হতে থাকলো যৌবন দ্বীপ!
দেখেছি ভালবাসায় অসংখ্য ফুল ফুটে,
অভিমানে রক্ত ঝরে।অজস্র দিন ভাগাভাগি করেছি দেহের ঘ্রাণ,
কখনো কখনো রূপোলী আলোয়
চোখ থমকে গেছে
কখনোবা ভীষণ অন্ধকারে নেমে এসেছে
লেলিহান ঝড়।মনে পড়ে- একদা তোমার বুকে বিস্ফোরিত
হতে থাকলো জোৎস্নার আলো
আঁচলে বেঁধে রাখা পাখিগুলো উড়ে গেছে
উজ্জ্বলতার স্মারকচিহ্ন বুকে নিয়ে।দেড়যুগের নিবেদনে-
অসংখ্যবার তোমার সমুদ্রে ঢেউ তুলেছি
তদ্রুপ- অজস্র উদ্বেগ কিংবা বিরোধের
অনিবার্য প্রতিক্রিয়ায়
শব্দ ভেঙ্গেছি- যেমনটি ঝরে পড়ে নক্ষত্র।প্রিয় সুপ্তি,
এখনো পরম যত্নে রেখেছি তোমার হাতে লিখা নিরানব্বইটি প্রেমপত্র,
ছেঁড়া কাগজে কিংবা ভিউকার্ডে লিখা অসংখ্য চিরকুট
কতশত অঙ্গীকার…
সূর্যরশ্মির দিকে তাকিয়ে দীপ্ত শপত
প্রেম সন্ধিক্ষণের সেইসব দিনগুলো আজো
প্রতিধ্বনিত হয় মর্মরে।দেখো, আজ বদলে গেছে সময়,
উম্মাদ প্রজন্মের- প্রবল নিদাঘে উল্টেপাল্টে গেছে
আমাদের মায়ার তেলান্তর,
ভেঙে গেছে অসংখ্য মনুমেন্ট!ঐ দেখো-
তোমার, আমার স্মৃতিচিহ্নগুলোও আজ
পুতনা রাক্ষসীর পেটে চলে গেছে।
প্রজন্ম- নির্দ্বিধায় বরণ করে নিয়েছে কালো অধ্যায়
ওদের চোখে সবুজবীথির ছোঁয়া নেই, আছে মোহ!প্রিয় সুপ্তি,
কাগজে দেখতে পেলাম-
প্রিয় মানচিত্রের বুকে অবিকল তোমার মতোন
এক নারীর রক্তাক্ত দেহ….
মুহূর্তেই গোধূলির শিয়রে ডুবে মরে গেছে
আমার বুকের পাঁজরে জমে থাকা একগুচ্ছ পদাবলী!তবুও প্রার্থনা –
আমাদের ভালবাসাটুকু অন্তত জেগে থাকুক ছাদদেয়াল কিংবা অদৃশ্য কার্নিশে!অতীন্দ্রিয় অগাধ সলিলে ডুব দিয়ে
সেদিন- নিবিড় আলিঙ্গনে সূর্যের মতো
জ্বলে উঠেছিলো তোমার দীপ্ত মুখখানা!
শার্টের আস্তিন গোটাতে গোটাতে দেখছিলাম
রামধনুকের মতো অদ্ভুত তোমার চোখ, চোখের ভাষা!
এই যেনো- সদ্য ভূমিষ্ট হওয়া কবিতার পঙক্তিমালা
সফেদ সিল্কের মতো প্রশান্তি ছুঁয়ে ছিলো!অজস্র মানুষের হাটে আজো প্রতিদিন তোমাকে খুঁজতে থাকি
আমার মতো ছাপোষা মানুষের ভীড়, কোলাহল
এবং বারুদের গন্ধে নিমজ্জিত এই শহর জুড়ে-
স্বপ্ন এবং দুঃস্বপ্ন রচে অনর্গল হাঁটতে থাকি…
অবিকল তোমার মতো পেখম মেলে হাঁটে বহু রমণী!
সেই চোখ, সেই দীপ্ত মুখ, কালের যাত্রাপথে হারিয়ে গেছে!প্রতিদিন- কম্পমান কম্পাসের মতো পূর্ব পুরুষের ভূমিতে
রক্ত গোধূলির ছায়া আমাকে টেনে নেয় আর্তনাদে!
সু-গভীর স্তব্ধতা ছাড়া আর কিছুই ছুঁতে পারিনা….
এইভাবেই একদিন অতীন্দ্রিয় অগাধ সলিলে ডুব দিয়ে
কিংবা এক্সোস্ফিয়ারের কাছাকাছি পরিভ্রমণে তোমার অস্তিত্ব খুঁজে পেতে চাই।বুকের ভেতর জেগে উঠে নীলাভ চোখ
কৌশোরের লাল শার্টের মায়া হয়তো আর নেই
তথাপি সূর্যরশ্মির দিকে তাকিয়ে থেকে
বিকেলের লাল আভা দেখতে ভালবাসি,
তদ্রুপ ভালবাসি তোর লাজরাঙ্গা মুখ!তোর মুখের প্রতিবিম্ব- আমার বুকের শব্দ,
তোর নিশ্বাসে, ছায়ায়, মায়াচক্রে আমার আবদ্ধ পৃথিবী
তরঙ্গায়িত কোরাসে-
যেমনটি রূপান্তরিত হতে থাকে নক্ষত্র
আমিও তোর সহাস্য বুকে ঝাপাতে থাকি উদ্যত লালসায়।অবাধ হাওয়ায় উড়তে থাকি-
বুকের ভেতর জেগে উঠে তোর নীলাভ চোখ
মধ্য দুপুরের উজ্জ্বলতার চেয়েও
বিপুল উজ্জ্বল, উত্তপ্ত আমার বুকে।রক্তরঞ্জিত বালুকায়
অনেক দূর থেকে স্পষ্টত দেখতে পাই বাদামী- কালো মিশ্রিত অদ্ভুত আকাশ!
মৃদুস্বরে বৃক্ষ ও পাখিদের কান্নার শব্দটুকুও শোনা যায়!
শুক্লপক্ষ নগরের ছায়াটুকুও আজ ভীষণ অচেনা ঠেকছে,
কথিত রাজপুতদের সোমরস মদিরা পান অতপর;
আঁতুড় ঘরে লেগে থাকা রক্তদাগ মুছে ফেলার অভিসম্পাদে-
জননীর চোখে জল, কবির মৃত্যু, ভারী বুটের শব্দে বিষণ্ন আকাশ
রক্তরঞ্জিত বালুকায় লুণ্ঠিত রমণীর চিহ্ন পড়ে আছে!
বাঁচতে চাই একসাথে, শুদ্ধস্বরে
বছর কুঁড়ি আগে হ্যাংলা, লিকলিকে ছেলেটিকে নিঃস্বার্থভাবে ভালবেসেছিলে
সেদিন তোমার চোখে ছিলো অন্যরকম এক বিশ্বাসের আভা
আবরণহীন রূপালী মুখখানায় প্রায়শই জেগে উঠতো প্রলয়ের দৃশ্যাবলী
ঠোঁটের দু’ধারে লেগে থাকা হাসিতে ফুটে উঠতো স্বর্গীয় আনন্দ
আহা! কত যে দিন কেটেছে বাঁধভাঙা যৌবনের সোনালী উষ্ণতায়!
অকস্মাৎ আলোড়নে কিংবা শরীরে লেপটানো স্মৃতিগুলো
পরক্ষণে মেঘের রেণু উড়াতে উড়াতে তোমার বিষণ্ন ছায়ায়
আমি হাত বুলাতাম, স্বপ্নলালিত সৌন্দর্যে খেলা করতো বিশ্বাসের চোখ!শ্যাম প্রহরে তোমার দ্যুতি ছড়িয়ে পড়তো আমার দেহে, বাহুগন্ধে
রাত গভীরে আত্মার প্রতিভাসে তুমি- আমি সাড়ম্বরে সৃষ্টির বীজ বুনতাম…
এভাবেই অন্তত দু- দশক পেরিয়ে…..এখনো আমি- তুমি কাছাকাছি, অনেকটাই বার্ধক্যের প্রারম্ভিকতায়….
নির্বাসনে যৌবনকাল!
তোমার দেয়া রুমালখানা যেমনটি মলিন হয়ে গেছে
তদ্রূপ ভালবাসাটুকুও
আমাদের বিস্তৃত ছায়ায় মিশে আছে কান্নার শব্দযুক্ত বাতাসের তরঙ্গ
ভালবাসা শূন্যে- আমাদের সন্তানরাও মজ্জাগত হয়ে উঠছে মব কালচারে!
বৈষম্যের করাঘাতে ডুবে যাচ্ছে অনাদিকালের ঐতিহ্য
স্পষ্টত দেখতে পাচ্ছি- সামনে ঘোর অন্ধকার, হাহাকার!আমাদের কন্যার ছেড়া ব্রা কিংবা রক্তাক্ত শাড়ী দেখার আগেই
দৃশ্যমান হোক আরেকটি প্রতি বিপ্লব!এসো, আবারো আমরা ভালবাসায় উজ্জীবিত হই,
বাক্, সম্পদ কিংবা হিংসুটে সম্পর্কের লেনাদেনা শেষ করে
অন্তত; আমাদের সন্তানদের বুকে আগলে রাখি…
আমরা বাঁচতে চাই একসাথে, শুদ্ধস্বরে।





