চট্টগ্রাম প্রেসক্লাবে ৩ অক্টোবর জুলাই বিপ্লব স্মৃতি হলে বাউবি দিবস উদযাপন, বাউবি শিক্ষার্থী কল্যাণ অরাজনৈতিক সংগঠন “ডাক দিয়ে যাই” ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের নবাগত কমিটির অভিষেক অনুষ্ঠান উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মাননীয় মেয়র জনাব ডা: মো: শাহাদাত হোসেন। উদ্ধোধক ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব টিপু সুলতান, সংগঠনের বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের সাধারন সম্পাদক পারভেজ খানের সার্বিক পরিচালনায় ও কার্যকরী কমিটির সহযোগীতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি জনাব ফরহাদ হোসেন, প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক কাজী মো: সরোয়ার, বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসকের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ মেজিষ্ট্রেট জনাবা আফরিনা ফারজানা পিংকি, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জনাব জাহিদুল করিম কচি, সংঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক কাজী জাকির হোসেন, প্রকাশনা সম্পাদক কাজী শাহাজাহান, সাংগঠনিক উপদেষ্টা আলী আজম বাবলু।
আমন্ত্রিত অতিথি ছিলেন এনায়েত বাজার মহিলা কলেজের শিক্ষক তাজুল ইসলাম, সানোয়ারা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল মনসুর, রেলওয়ে এমপ্লয়িজ গার্লস হাই স্কুলের শিক্ষক মুজিবল হক, আব্দুল হাকিম, সোহেল খান। অনুষ্টানের সঞ্চলনায় ছিলেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের যুগ্ন সাধারন সম্পাদক কপিল উদ্দিন, অর্থ সম্পাদক সাদিয়া চৌধুরী। অনুষ্ঠানে চট্টগ্রাম অঞ্চল কমিটির ১৭১ সদস্যদের শফথপাঠ করান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি টিপু সুলতান। প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালো এই স্লোগানের সাথে প্রতিটি মানুষের নৈতিক শিক্ষা প্রয়োজন, চট্টগ্রাম শহরকে গ্রীন সিটি হেলদি সিটি ক্লিন সিটি হিসাবে গড়তে সকলের সাহায্য প্রয়োজন এবং আগামি ১২ তারিখ থেকে বিনামুল্যে টাইফয়েড এর টিকা প্রদান করবেন ৯ মাস থেকে ১৫ বছরের বাচ্চাদের বিনামুল্য, চট্টগ্রামে প্রায় ৯ লক্ষ টিকা বিনা মুল্যে দেওয়া হবে এবং সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী জন্য শুভেচ্ছা জানান।





