পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সাথে ইপসা’র সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার ৭ অক্টোবর, ২০২৫, সকালে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এই স্মারক স্বাক্ষর করেন ইপসার অ্যাডভোকেসি ইউনিটের ফোকাল পারসন সহকারী পরিচালক মোহাম্মদ আলী শাহীন এবং বিভাগের সভাপতি দিলরুবা আক্তার।
শিক্ষার্থীদের গবেষণা, ইন্টান র্শিপ, প্রজেক্ট ওয়ার্ক, পাবলিক রিলেশন এবং উন্নয়ন কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার উদ্দেশ্যে তিন বছরের জন্য এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের মানবিক, সমাজ বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী বলেন, দ্রুত উন্নয়নশীল আধুনিক পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান থাকা খুবই জরুরি। বর্তমান চাকরির বাজারে এগিয়ে থাকতে একাডেমিক জ্ঞান ও ব্যবহারিক দক্ষতার মিশ্রণ থাকা বাধ্যতামূলক। এই সমঝোতা স্মারক শিক্ষার্থীদের সেই সুযোগ তৈরি করে দিবে।
বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. গণেশ চন্দ্র রায় ব লেন, সমঝোতা স্মারক স্বাক্ষর করাটা গুরুত্বপূর্ণ, তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ স্মারকে যেসব কাজের কথা লেখা আছে, সেগুলো ঠিকঠাকভাবে করা। আমরা আশাবাদী যে, এই সমঝোতা স্মারকের কাজ গুলো বাস্তবায়ন হবে।
এসময় ইপসার অ্যাডভোকেসি ইউনিটের ফোকাল পারসন মোহাম্মদ আলী শাহীন বলেন ,আমাদের প্রতিষ্ঠানগুলোর রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা অনেক। একটা প্রতিষ্ঠান আরেকটা প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারলে অনেক ইতিবাচক পরিবর্তন সম্ভব। এই সমঝোতা স্মারকের মাধ্যমে একসাথে কাজ করার জায়গা উন্মুক্ত হচ্ছে। ভবিষ্যতে সমন্বিত কাজের বিষয়ে তিনি বলেন, ইপসা চট্টগ্রামের সবচেয়ে বড় ডেভেলপ মেন্ট প্রতিষ্ঠান। ইউনিভার্সিটি যদি কোনো আইডিয়া নিয়ে আমাদের কাছে যায়, আমরা সেখানে কাজ করার জন্য সবসময়ই প্রস্তুত।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ইপসাতে দেশ বিদেশের অনেক গবেষক কাজ করছেন। শিক্ষার্থীরা গবেষণা করতে চাইলে আমাদের এই রিসোর্চগুলো কাজে লাগাতে পারবেন।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি দিলরুবা আক্তার বলেন, আমাদের কারিকুলামে উন্নয়ন যোগাযোগ বিষয়ক অনেকগুলো কোর্স রয়েছে। আমাদের একাডেমিক জ্ঞানকে ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে এই সমঝোতা স্মারক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিভাগের প্রভাষক পিংকি চাকমার উপস্থাপনায় অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশেদ খান মিলন, বিভাগের সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার শীল, প্রভাষক তাসলিমা আক্তার ইরিন, সাংবাদিকতা বিভাগ এলামনাই
এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারোয়ার আহমেদ, ইপসার প্রোগ্রাম অফিসার তোফায়েলুর রহমানসহ বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।





