ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

গ্রাম বাংলা

অসহায় বাবার মুখে হাসি ফোটাল প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশন

“মানবতার জন্য আমাদের এই পথচলা”—এই স্লোগানকে বুকে ধারণ করে নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশন, একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন।

৭ অক্টোবর (মঙ্গলবার ) দুপুরে ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের এক দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়। সংগঠনটির পক্ষ থেকে দেওয়া হয় ৫০ কেজি চাল, ১৫ কেজি ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যপণ্য ও প্রয়োজনীয় উপকরণ।

এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের পক্ষ থেকে এমদাদুল, মোফাজ্জল, রেজাউলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে দায়িত্বে থাকা সংগঠনের পক্ষ থেকে বলেন “আমরা প্রবাসে থাকলেও দেশের মানুষের কষ্ট আমাদের স্পর্শ করে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। আজ এই পরিবারের মুখে হাসি ফুটাতে পেরে আমরা গর্বিত ও আনন্দিত।”

উপস্থিত এলাকাবাসীরা সংগঠনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসীদের এমন উদ্যোগই পারে অসহায় মানুষের জীবনে একটু আনন্দের আলো ছড়িয়ে দিতে।
প্রবাসী হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সদস্যরা জানান, ভবিষ্যতেও তারা নওগাঁসহ দেশের বিভিন্ন প্রান্তে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.