ঢাকা, , , ,
সর্বশেষ
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার

প্রচ্ছদ >

চট্টগ্রাম

হাটহাজারীতে যুবক নিখোঁজ, মলম পার্টির মুক্তিপণ দাবি

হাটহাজারী উপজেলার বশিরহাট উধলিয়া গ্রামের সবুজ টিলার বাড়ির আবুল খায়েরের দ্বিতীয় পুত্র মোঃ রানা (বয়স আনুমানিক ২৫) গতকাল সকাল থেকে নিখোঁজ রয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, রানা সকালে স্বর্ণকারের দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কাটিরহাট এলাকায় পৌঁছানোর পরও সারাদিন পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল। বিকেল ৫টার দিকে সর্বশেষ তার সঙ্গে কথা হয়, তবে সন্ধ্যা ৬টার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

রানার বড় ভাই সেলিম জানান, সন্ধ্যার কিছু সময় পর তার নিজস্ব নম্বরে (০১৬২২-৫৩৫৩৩০) একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। কলকারী জানায়, রানা ‘মলম পার্টির’ হাতে পড়েছে এবং তাকে মুক্ত করতে এক লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। তবে কোথায় বা কীভাবে টাকা দিতে হবে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

পরিবারের সদস্যরা এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তারা দ্রুত রানাকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছেন।

কোনো সদয় ব্যক্তি যদি নিখোঁজ মোঃ রানার সন্ধান পান বা কোনো তথ্য জানেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে —
📞 ০১৫৮৫-৭৫১৫২৩, ০১৮৩২-৪১৩১৪৭

শেয়ার করুনঃ

© All Rights Reserved.