ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামে হেফাজত নেতার মৃত্যু পূর্ব পরিকল্পিত : সমঝোতায় অবরোধ প্রত্তাহার

চট্টগ্রাম হাটহাজারীতে হেফাজত নেতা কেন্দ্রীয় নির্বাহী সদস্য স্বৈরাচার সরকারের গুমের শিকার। মেরে ফেলার ষড়যন্ত্রে শিকার ও কারানির্যাতিত মাওলানা সোহেল চৌধুরী বাসের ধাক্কায় পরিকল্পিত হত্যা দাবী করে চট্টগ্রাম রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়কে তিন ঘণ্টা অবরোধ শান্তিপূর্ণ প্রতিবাদ জানান হেফাজত ইসলামের নেতাকর্মীরা।

গতকাল (৭ অক্টোবর) রাউজানের গহিরায় সড়ক দুর্ঘটনায় হেফাজত নেতার মৃত্যুতে (৮ অক্টোবর) সকাল ৭:৩০টা থেকে মহা সড়কে বিভিন্ন স্থানে অবরোধ শুরু হয়।হাটহাজারীতে হেফাজতে ইসলাম শাখার ডাকা সড়ক অবরোধ কর্মসূচি সমঝোতায় প্রত্যাহার করা হয়।

গতকাল রাউজানে দুর্ঘটনার পরে হাসপাতালে নিলে মৃত্যু হয়। তার মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে মহাসড়ক অবরোধের ডাক দিয়েছে দলটি।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ বলেন, হেফাজত নেতা সড়ক দুর্ঘটনায় নিহতর ঘটনায় তাঁর কিছু সমর্থক হাটহাজারীতে সড়ক অবরোধে পরিস্থিতি স্বাভাবিক ও কোন রকম সংঘর্ষ হয়নি। বিষয়টি আলোচনা করে সমযতায় সমাধান হয়েছে।

উপজেলা প্রশাসন (হাটহাজারী) উপজেলা নির্বাহী মোহাম্মদ আব্দুলাহ আল মুমিন বলেন, উপজেলা প্রশাসন ও বাস মালিক সমিতির সঙ্গে নিহতের পরিবারের বৈঠকে সমঝোতায় নিহতের পরিবারকে বাস মালিক সমিতি ২ লাখ ও সরকারের পক্ষে ৫ লাখ টাকা সহায়তা সহ নিহত পরিবারের প্রতি সব রকমের সহায়তার সহযোগীতার আশ্বাস দেওয়া হয়। সমঝোতায় শান্তিপূর্ণভাবে সমাধান হয়েছে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়। অবরোধ প্রত্যাহার করা হয়। পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক।

হেফাজতের কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম কাসেমী জানিয়েছেন, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা, হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং হাটহাজারী মডেল থানার ওসিসহ প্রশাসনের আরো অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠকে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

হেফাজতের ডাকা অবরোধ প্রত্যাহারে বর্তমানে যান চলাচল স্বাভাবিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও চট্টগ্রাম জেলা পুলিশ।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.