ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

সমাজের সবচেয়ে চক্ষুশূল পেশা সাংবাদিকতা সাফিউল ইসলাম রকি

সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের কাছে সাংবাদিকতা পেশাটি এখনও সবচেয়ে চক্ষুশূল। কারণ, সমাজের অন্যায়-অবিচার, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার থাকে সাংবাদিকরা। আর এ কারণেই বহু পেশাজীবীর কাছে সাংবাদিকদের দেখা হয় বিরূপ দৃষ্টিতে।

পুলিশের কাছে সাংবাদিক মানেই আতঙ্কের নাম। পুলিশের নানা অপকর্ম ও অনৈতিক কর্মকাণ্ড প্রকাশ করে তারা। রাজনীতিবিদরাও একদিকে সাংবাদিকদের প্রশ্রয় দেন, অন্যদিকে সুযোগ পেলেই ক্ষোভ ঝারেন—কারণ সাংবাদিকরা তাদের বহুমুখী চরিত্র ও বিতর্কিত কর্মকাণ্ড জনসম্মুখে তুলে ধরেন।

চিকিৎসকদের কাছেও সাংবাদিকরা প্রায়শই ‘শত্রু’। কারণ চিকিৎসা সেবায় অনিয়ম, গলাকাটা ব্যবসা ও বাণিজ্যিক মানসিকতার বিষয়গুলো গণমাধ্যমেই উঠে আসে। সরকারি আমলাদের দুর্বলতা, ক্ষমতার অপব্যবহার কিংবা দাপ্তরিক অনিয়ম প্রকাশ পেলেও সাংবাদিকরাই থাকেন আক্রমণের মুখে।

অন্যদিকে ব্যবসায়ীরা অভিযোগ করেন, সাংবাদিকরা নাকি সব সময় নেতিবাচক প্রতিবেদন করেন। কিন্তু বাস্তবে সাংবাদিকদের অনুসন্ধানের কারণেই অতিরিক্ত মুনাফা, মজুদদারি ও প্রতারণার চক্রগুলো উন্মোচিত হয়।

সমাজের দুর্নীতিবাজ, অসৎ ও অপরাধচক্রের মূল বাধা হিসেবেই দেখা হয় সাংবাদিকদের। ফলে স্বাভাবিকভাবেই এই গোষ্ঠীগুলো সাংবাদিকদের ভালো চোখে দেখে না।

ক্ষমতাসীন দল যেই হোক না কেন, সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীন অবস্থান অনেক সময়ই সরকারের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই সাংবাদিকতা আজও থেকে গেছে সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অথচ অপরিহার্য এক পেশা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.