শিবপুর উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের, ২০% বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেলভাতা ও কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা দাবী আদায়ের কর্মসূচীতে ঢাকায় শিক্ষকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর সোমবার সকাল সাড়ে এগারোটায় শিবপুর উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবপুর উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি হোসাইন মোঃ মোস্তফা ফিরোজী। প্রধান অতিথির বক্তব্য রাখেন ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও দুলালপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান কাওসার।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লাখপুর শিমুলিয়া কলেজের অধ্যাপক ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক আবদুর রহমান ভুইয়া, অধ্যাপক আবদুল লতিফ খান, কুমরাদী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আসাদুল্লাহ, শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন, ধানুয়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওসমান গনী, লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বাহার উদ্দিন ও শহীদ আসাদ কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবদুল জব্বার প্রমুখ।কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিবপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি পালন করা হচ্ছে।





