ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

অন্যান্য

জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উপলক্ষে ‌র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের অফিস থেকে র‍্যালি বের হয়ে প্রেসক্লাব চত্বর হয়ে আবারও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী, জেলা বিএনপি নেতা ফখরুল ইসলাম, জেলা হেফাজতের নেতা জামাল আহমদ কাসেমী, মৌলভীবাজার প্রেসক্লাবের সম্পাদক নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার জেলা বিএনপি সাংবাদিক জুলাই যুদ্ধানেতা মতিন বখশ,জুলাই মঞ্ছের আহবায়ক তানজিলা শিশির, বৈষম্য বিরোধী ছাত্র নেতা কাজী মনজুর, মিছবাহ আহমদ প্রমুখ।

এখানে সকল অফিস প্রধান , বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এ সময় দুর্ঘটনায় নিহত,আহত ৬ জনকে ২০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.