ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ডে বিক্ষোভ: ইসকন নিষিদ্ধ ও ধর্ষকের ফাঁসির দাবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মুসলিম তাওহীদি জনতার উদ্যোগে শুক্রবার জুমার নামাজ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সীতাকুণ্ড জামে মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিক্ষোভকারীরা সাম্প্রতিক সময়ে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধ করার দাবিও উত্থাপন করেন।
বিক্ষোভকারীরা আরো বলেন, চট্টগ্রামে এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার আসামিদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে বিচারহীনতা আর কারো সঙ্গে পুনরায় না ঘটে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মিছিলের সময় সতর্ক অবস্থানে ছিলেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ হয়।
স্থানীয়রা মনে করেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং বিচারহীনতার অবসান ঘটানো এখন সর্বজনীন দাবি। পাশাপাশি ধর্মীয় সহাবস্থান বজায় রেখে সকল বিরোধের সমাধান আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়া উচিত।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.