ঢাকা, , , ,
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতার-রাশিয়ার কূটনৈতিক তৎপরতা
পুতিনের উপস্থিতিতে রুশ নৌবাহিনীতে যুক্ত হলো পারমাণবিক সাবমেরিন ‘পার্ম’
অস্ত্রসহ টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, সেনা হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে পাবনার সাঁথিয়ায় চিকিৎসক গ্রেপ্তার
কচুরিপানায় ছয়লাব পাবনা বেড়ার রাখ নদী, অনাবাদি শত শত বিঘা কৃষি জমি ব্যাহত হচ্ছে কৃষিকাজ
পুকুরের মাঝখানের তলদেশে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ, পরিচয় শনাক্ত
বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত
জনসেবায় দূর্ণীতির দায়ে চাকুরী হারিয়ে বিভিন্ন অনলাইন, পত্রিকায় গিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে রাজিয়া
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি
পাবনা ঈশ্বরদীতে ছুরিকাঘাতে যুবক আহত

প্রচ্ছদ >

স্বাস্থ্য

টিকাদান কর্মসূচি চললেও নিয়ন্ত্রণে নেই হাম, চট্টগ্রামে আরও ২ শিশুর মৃত্যু

চট্টগ্রামে বাদপড়া শিশুদের হামের টিকাদান কর্মসূচি চলমান থাকলেও সংক্রমণ পরিস্থিতির উন্নতি হচ্ছে না। প্রতিদিনই হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু। গতকাল হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭।
স্বাস্থ্য বিভাগ জানায়, দ্বিতীয় দফায় চট্টগ্রামে লক্ষ্যমাত্রা অনুযায়ী ৪০ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। এরপরও আগামী ৩০ নভেম্বর পর্যন্ত নগরী ও উপজেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী বাদপড়া শিশুদের টিকাদান কার্যক্রম চলবে। এর আগে ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত প্রথম দফায় টিকাদান কর্মসূচি পরিচালিত হয়। ওই সময় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছিল বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩৭৮ জন রোগী ভর্তি রয়েছে। এ পর্যন্ত উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৮২৫ শিশু। এর মধ্যে সুস্থ হয়েছে ১২ হাজার ৫৪৭ জন। হামে আক্রান্ত হয়েছে ৮৩৭ জন। এছাড়া নিশ্চিত হামে মারা গেছে তিনজন।
চিকিৎসকদের মতে, হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীদের অনেকের নমুনা পরীক্ষা করা হয়নি। ফলে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা ঘটলেও তা নিশ্চিত হামজনিত মৃত্যু হিসেবে শনাক্ত হচ্ছে না।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের হাম ব্লকে রোগীর চাপ রয়েছে। শয্যা সংকটের কারণে অনেক শিশুকে সাধারণ ওয়ার্ডে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। এতে অন্যান্য রোগে আক্রান্ত শিশুদের মধ্যে হাম ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়ছে। এমনকি অন্য রোগে হাসপাতালে ভর্তি হয়ে সুস্থ হওয়ার পর আবার হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে অনেক শিশু। চিকিৎসকদের মতে, হামের রোগীদের জন্য পৃথক ও নিবেদিত হাসপাতাল বা চিকিৎসা ব্যবস্থা থাকলে অন্য রোগীদের সংক্রমণের ঝুঁকি কমানো সম্ভব।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান বলেন, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার দ্বিতীয় দফায় টিকাদান কর্মসূচি চালাচ্ছে। প্রথমে অক্টোবর পর্যন্ত সময়সীমা থাকলেও পরে তা নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বাদপড়া শিশুদের খুঁজে খুঁজে টিকা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। এরপরও টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে।
চমেক হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিঞা বলেন, হামের পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। হামের উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। হাসপাতালের পক্ষ থেকে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে চট্টগ্রামে হামে আক্রান্ত শিশুদের নিয়ে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, আক্রান্তদের ৪৬ শতাংশের বয়স ৯ মাসের কম। সাধারণত ৯ মাস বয়সে হামের প্রথম টিকা দেওয়া হয়। ফলে আক্রান্ত শিশুদের বড় একটি অংশ টিকার নির্ধারিত বয়সে পৌঁছানোর আগেই সংক্রমিত হয়েছে। আক্রান্তদের বয়স ২ মাস থেকে ১১ বছর পর্যন্ত।
গবেষণায় অংশ নেওয়া শিশুদের ৭৫ দশমিক ৫ শতাংশ গ্রামীণ বা প্রত্যন্ত এলাকার এবং ৬৪ দশমিক ৮ শতাংশ নিম্ন আর্থ-সামাজিক অবস্থার পরিবারের। আক্রান্ত শিশুদের ৩১ শতাংশ তীব্র পুষ্টিহীনতায় ভুগছিল।
টিকা না নেওয়ার কারণ হিসেবে ৫২ শতাংশ ক্ষেত্রে সচেতনতার অভাব বা টিকা দেওয়ার তারিখ ভুলে যাওয়ার কথা উঠে এসেছে। এছাড়া ৩০ শতাংশ শিশু অসুস্থ থাকায়, ৮ শতাংশ মায়ের অসুস্থতার কারণে, ৪ শতাংশ টিকার ভয় এবং ৪ শতাংশ টিকা কার্ড হারিয়ে ফেলায় টিকা নেয়নি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.