ঢাকা, , , ,
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতার-রাশিয়ার কূটনৈতিক তৎপরতা
পুতিনের উপস্থিতিতে রুশ নৌবাহিনীতে যুক্ত হলো পারমাণবিক সাবমেরিন ‘পার্ম’
অস্ত্রসহ টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, সেনা হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে পাবনার সাঁথিয়ায় চিকিৎসক গ্রেপ্তার
কচুরিপানায় ছয়লাব পাবনা বেড়ার রাখ নদী, অনাবাদি শত শত বিঘা কৃষি জমি ব্যাহত হচ্ছে কৃষিকাজ
পুকুরের মাঝখানের তলদেশে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ, পরিচয় শনাক্ত
বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত
জনসেবায় দূর্ণীতির দায়ে চাকুরী হারিয়ে বিভিন্ন অনলাইন, পত্রিকায় গিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে রাজিয়া
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি
পাবনা ঈশ্বরদীতে ছুরিকাঘাতে যুবক আহত

প্রচ্ছদ >

বান্দরবান

বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত

বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সংবর্ধনা এবং বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দুপুর ২টায় বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার বান্দরবান জেলা শাখার সভাপতি আবুল বশর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি আলমগীর গণি।
প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মনজুর হোসেন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক আতিউর রহমান আজাদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম সম্পাদক মো. জাফর উল্লাহ, প্রচার ও প্রকাশনা সচিব এম এম হোসাইন আহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. নুরুল কবির, বান্দরবান প্রেসক্লাবের সহ-সভাপতি মোজাম্মেল হক, জাতীয় সাংবাদিক সংস্থার বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি মোহাম্মদ আলী।
বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা, ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বাড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক ওবায়দুল হক, যুগ্ম সম্পাদক জামাল উদ্দীন ও মিনহাজুল ইসলাম সাব্বির।
এতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক এবং বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.