ঢাকা, , , ,
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতার-রাশিয়ার কূটনৈতিক তৎপরতা
পুতিনের উপস্থিতিতে রুশ নৌবাহিনীতে যুক্ত হলো পারমাণবিক সাবমেরিন ‘পার্ম’
অস্ত্রসহ টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, সেনা হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে পাবনার সাঁথিয়ায় চিকিৎসক গ্রেপ্তার
কচুরিপানায় ছয়লাব পাবনা বেড়ার রাখ নদী, অনাবাদি শত শত বিঘা কৃষি জমি ব্যাহত হচ্ছে কৃষিকাজ
পুকুরের মাঝখানের তলদেশে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ, পরিচয় শনাক্ত
বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত
জনসেবায় দূর্ণীতির দায়ে চাকুরী হারিয়ে বিভিন্ন অনলাইন, পত্রিকায় গিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে রাজিয়া
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি
পাবনা ঈশ্বরদীতে ছুরিকাঘাতে যুবক আহত

প্রচ্ছদ >

চাঁপাইনবাবগঞ্জ

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি

​গত ২৪ নভেম্বর ২০২৬ ইং তারিখে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (BMDA) পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মাসউদা আফরোজ শুচি। এই দায়িত্ব পাওয়ার পর এক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা বার্তায় তিনি মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।​নিজের অনুভূতি প্রকাশ করে মাসউদা আফরোজ শুচি বলেন- ​”সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করছি- আলহামদুলিল্লাহ।
আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। মহান আল্লাহ তায়ালা ওনাদের জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন।​২৪.১১.২০২৬ ইং তারিখে আমাকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (BMDA) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত করায় নতুন বাংলাদেশের রূপকার, বাংলাদেশের গণমানুষের হৃদয়ের স্পন্দন মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি ও অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি।
​পাশাপাশি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি আমার সেইসব শুভাকাঙ্ক্ষীদের প্রতি, যাঁরা আমাকে সর্বক্ষণিক অক্লান্ত পরিশ্রম, পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী BMDA-এর নবগঠিত পরিচালনা পরিষদের যে অর্পিত দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি সততা ও নিষ্ঠার সাথে তা পালন করবো ইনশাআল্লাহ। এ পথে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
​বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে নবনির্বাচিত এই সদস্য তাঁর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তাঁর শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট মহল।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.