ঢাকা, , , ,
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতার-রাশিয়ার কূটনৈতিক তৎপরতা
পুতিনের উপস্থিতিতে রুশ নৌবাহিনীতে যুক্ত হলো পারমাণবিক সাবমেরিন ‘পার্ম’
অস্ত্রসহ টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, সেনা হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে পাবনার সাঁথিয়ায় চিকিৎসক গ্রেপ্তার
কচুরিপানায় ছয়লাব পাবনা বেড়ার রাখ নদী, অনাবাদি শত শত বিঘা কৃষি জমি ব্যাহত হচ্ছে কৃষিকাজ
পুকুরের মাঝখানের তলদেশে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ, পরিচয় শনাক্ত
বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত
জনসেবায় দূর্ণীতির দায়ে চাকুরী হারিয়ে বিভিন্ন অনলাইন, পত্রিকায় গিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে রাজিয়া
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি
পাবনা ঈশ্বরদীতে ছুরিকাঘাতে যুবক আহত

প্রচ্ছদ >

কৃষি বার্তা

কচুরিপানায় ছয়লাব পাবনা বেড়ার রাখ নদী, অনাবাদি শত শত বিঘা কৃষি জমি ব্যাহত হচ্ছে কৃষিকাজ

কচুরিপানায় ছয়লাব পাবনা বেড়ার রাখ নদী, অনাবাদি শত শত বিঘা জমি, দূষিত পানিতে চর্মরোগ ছড়াচ্ছে। এ সমস্যা সমাধানে পরিদর্শন করেন পাবনা সুজানগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কেএম হেসাব উদ্দিন।
পাবনার বেড়া উপজেলার রাখ নদী কচুরিপানায় ভরে গেছে। নদী ও সংলগ্ন ফসলি জমিতে কচুরিপানা ছড়িয়ে পড়ায় শত শত বিঘা জমিতে চাষাবাদ করতে পারছেন না কৃষকেরা। ফলে বিপুল পরিমাণ কৃষিজমি অনাবাদি পড়ে রয়েছে। অন্যদিকে নদীর দূষিত পানির সংস্পর্শে এসে নারী, শিশু ও বয়স্কদের মধ্যে চুলকানিসহ বিভিন্ন ধরনের ত্বকের সমস্যা দেখা দিচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের দয়রামপুর থেকে সন্যাসী, বাদাই ও চকভরিয়া-সংলগ্ন রাখ নদী এবং জাতসাখিনী ইউনিয়নের কিছু অংশ জুড়ে এ কচুরিপানা বিস্তৃত হয়েছে। নদীর দুই পাড়ে ঘনবসতি থাকায় কচুরিপানা ও দূষিত পানির কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীটি কচুরিপানায় আচ্ছাদিত থাকলেও তা পরিষ্কার বা পানি নিষ্কাশনের কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। নদীর কচুরিপানা ছড়িয়ে পড়েছে আশপাশের ফসলি জমিতেও। এতে জমিতে পানি ও কচুরিপানার কারণে কৃষিকাজ ব্যাহত হচ্ছে। অনেক জমি চাষের অনুপযোগী হয়ে পড়ায় কৃষকেরা আবাদ করতে পারছেন না। ফলে প্রতিবছর এসব জমি থেকে ফসল উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক।
এ অবস্থায় স্থানীয়দের খবর পেয়ে সরেজমিনে নদী ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন পাবনা সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক কে এম হেসাব উদ্দিন।
পরিদর্শনকালে তিনি তাৎক্ষণিকভাবে বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুরান্ট চাকমাকে ফোন করে নদীর বর্তমান পরিস্থিতি, এলাকাবাসীর দুর্ভোগ এবং কৃষিজমি অনাবাদি পড়ে থাকার বিষয়টি অবহিত করেন।
এ সময় ইউএনও বিষয়টি গুরুত্বসহকারে দেখার আশ্বাস দেন। পাশাপাশি প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বরাদ্দের মাধ্যমে নদীর সমস্যা সমাধান, কচুরিপানা অপসারণ এবং এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এতে কৃষকেরা যেন তাঁদের জমিতে স্বাভাবিকভাবে চাষাবাদ করতে পারেন, সে বিষয়েও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.