ঢাকা, , , ,
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতার-রাশিয়ার কূটনৈতিক তৎপরতা
পুতিনের উপস্থিতিতে রুশ নৌবাহিনীতে যুক্ত হলো পারমাণবিক সাবমেরিন ‘পার্ম’
অস্ত্রসহ টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, সেনা হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে পাবনার সাঁথিয়ায় চিকিৎসক গ্রেপ্তার
কচুরিপানায় ছয়লাব পাবনা বেড়ার রাখ নদী, অনাবাদি শত শত বিঘা কৃষি জমি ব্যাহত হচ্ছে কৃষিকাজ
পুকুরের মাঝখানের তলদেশে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ, পরিচয় শনাক্ত
বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত
জনসেবায় দূর্ণীতির দায়ে চাকুরী হারিয়ে বিভিন্ন অনলাইন, পত্রিকায় গিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে রাজিয়া
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি
পাবনা ঈশ্বরদীতে ছুরিকাঘাতে যুবক আহত

প্রচ্ছদ >

অর্থনীতি

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতার-রাশিয়ার কূটনৈতিক তৎপরতা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানো এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে কূটনৈতিক উদ্যোগ নিয়ে আলোচনা করেছেন কাতার ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা।
শনিবার (২৮ নভেম্বর ২০২৬) কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে টেলিফোনে এ আলোচনা হয়।
কাতারের সরকারি সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি (QNA)-এর প্রতিবেদনে জানানো হয়, ফোনালাপে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন দুই নেতা। বিশেষ করে আঞ্চলিক উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ও পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে কাতারের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পথ তৈরি করতে একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
পাকিস্তানের আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডনও (Dawn) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে একই তথ্য প্রকাশ করেছে।
দুই দেশের এই আলোচনা এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক নৌপথের স্বাধীনতা নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.