ঢাকা, , , ,
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতার-রাশিয়ার কূটনৈতিক তৎপরতা
পুতিনের উপস্থিতিতে রুশ নৌবাহিনীতে যুক্ত হলো পারমাণবিক সাবমেরিন ‘পার্ম’
অস্ত্রসহ টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, সেনা হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে পাবনার সাঁথিয়ায় চিকিৎসক গ্রেপ্তার
কচুরিপানায় ছয়লাব পাবনা বেড়ার রাখ নদী, অনাবাদি শত শত বিঘা কৃষি জমি ব্যাহত হচ্ছে কৃষিকাজ
পুকুরের মাঝখানের তলদেশে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ, পরিচয় শনাক্ত
বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত
জনসেবায় দূর্ণীতির দায়ে চাকুরী হারিয়ে বিভিন্ন অনলাইন, পত্রিকায় গিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে রাজিয়া
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি
পাবনা ঈশ্বরদীতে ছুরিকাঘাতে যুবক আহত

প্রচ্ছদ >

অন্যান্য

পাবনা ঈশ্বরদীতে ছুরিকাঘাতে যুবক আহত

পাবনা ঈশ্বরদী উপজেলায় ফতেমোহাম্মদপুরে মোবাইল ফোনের স্ক্রিন থেকে স্কুলছাত্রীর ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ করায় তার আপন ভাইকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার ২৭ নভেম্বর রাত বারোটার দিকে শহরের ফাতেমোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত যুবক নওশাদ আলিম পাপ্পু (২৭) ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিল কামাল আশরাফীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, স্কুলছাত্রীর ব্যক্তিগত ছবি কিছুদিন ধরে তারই এক সহপাঠী ছাত্রের মোবাইলের স্ক্রিনে রাখা ছিল। এ নিয়ে বিভিন্ন সময়ে ছাত্রীকে উত্তপ্তও করা হচ্ছিল। বিষয়টি নিয়ে পাপ্পুসহ পরিবারের সদস্যরা ছবিটি মোবাইলের স্কিন থেকে সরিয়ে নেওয়ার জন্য ওই ছাত্রের পরিবারকে অনুরোধ করেন।
এনিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে
শুক্রবার রাত আনুমানিক পৌনে ১২টার দিকে ফতেমোহাম্মদপুরের নিজবাড়িতে ফেরার পথে কথা-কাটাকাটির একপর্যায়ে সহপাঠী ছাত্রের বড়ভাই আমান হোসেনের নেতৃত্বে ৮-১০ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পাপ্পুর উপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিক্যালে হস্তান্তর করা হয়। খবর পেয়ে আমবাগান পুলিশ ফাঁরির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পাপ্পুর বাবা কামাল আশরাফী বলেন, বিষয়টি নিয়ে এলাকার লোকজন মিমাংসার জন্য আমাদের অনুরোধ করেছিলেন। কিন্তু তার আগেই আমান হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে যা খুবই দুঃখজনক। ছুরিকাঘাতে তার হাত-পাসহ শরীরের অনেক স্থানে ক্ষত হয়েছে। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেছেন।
ঈশ্বরদী আমবাগান ফাঁড়ির ইনচার্জ পুলিশ ইন্সপেক্টর মাহফুজুর রহমান জানান, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে গিয়ে কাউকে খুঁজে পাওয়া যায়নি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.