ঢাকা, , , ,
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতার-রাশিয়ার কূটনৈতিক তৎপরতা
পুতিনের উপস্থিতিতে রুশ নৌবাহিনীতে যুক্ত হলো পারমাণবিক সাবমেরিন ‘পার্ম’
অস্ত্রসহ টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, সেনা হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে পাবনার সাঁথিয়ায় চিকিৎসক গ্রেপ্তার
কচুরিপানায় ছয়লাব পাবনা বেড়ার রাখ নদী, অনাবাদি শত শত বিঘা কৃষি জমি ব্যাহত হচ্ছে কৃষিকাজ
পুকুরের মাঝখানের তলদেশে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ, পরিচয় শনাক্ত
বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত
জনসেবায় দূর্ণীতির দায়ে চাকুরী হারিয়ে বিভিন্ন অনলাইন, পত্রিকায় গিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে রাজিয়া
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি
পাবনা ঈশ্বরদীতে ছুরিকাঘাতে যুবক আহত

প্রচ্ছদ >

অপরাধ

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে পাবনার সাঁথিয়ায় চিকিৎসক গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়ায় রাশিদুল হাসান নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ।
শুক্রবার ২৭ নভেম্বর সন্ধ্যায় পাবনার সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজস্ব চেম্বার থেকে রাশিদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। জানাযায় প্রতি শুক্রবার তিনি ঢাকা থেকে সাঁথিয়ায় এসে রোগী দেখতেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী এবং (কার্যক্রম নিষিদ্ধ) আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। তিনি নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এ ধরনের প্রচার চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
ওসি আরো বলেন, সাঁথিয়া থানায় দায়ের হওয়া একটি সন্ত্রাসবিরোধী মামলায় ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর রাতেই তাঁকে জেলা ডিবি কার্যালয়ে পাঠানো হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.