ঢাকা, , , ,
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতার-রাশিয়ার কূটনৈতিক তৎপরতা
পুতিনের উপস্থিতিতে রুশ নৌবাহিনীতে যুক্ত হলো পারমাণবিক সাবমেরিন ‘পার্ম’
অস্ত্রসহ টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, সেনা হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে পাবনার সাঁথিয়ায় চিকিৎসক গ্রেপ্তার
কচুরিপানায় ছয়লাব পাবনা বেড়ার রাখ নদী, অনাবাদি শত শত বিঘা কৃষি জমি ব্যাহত হচ্ছে কৃষিকাজ
পুকুরের মাঝখানের তলদেশে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ, পরিচয় শনাক্ত
বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত
জনসেবায় দূর্ণীতির দায়ে চাকুরী হারিয়ে বিভিন্ন অনলাইন, পত্রিকায় গিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে রাজিয়া
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি
পাবনা ঈশ্বরদীতে ছুরিকাঘাতে যুবক আহত

প্রচ্ছদ >

অপরাধ

পাবনা চাটমোহরে পুলিশের অভিযানে আওয়ামীলীগের ৩ নেতাকর্মী আটক

পাবনার চাটমোহর উপজেলায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন, চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের মো. নজরুল ইসলামের ছেলে যুবলীগের সাধারণ সম্পাদক মাইদুর রহমান হিরক (৪৫)। মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়ার গ্রামের শের আলী মন্ডলের ছেলে ও ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মোমিন মন্ডল (৫৩)। এছাড়া ফৈলজানা ইউনিয়নের নেংড়ী কৃষ্ণরামপুর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন (৪৬।
শুক্রবার ২৭ নভেম্বর চাটমোহর থানা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পৃথক অভিযানে তাদের নিজ নিজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
​চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউর রহমান বলেন, আটককৃত ব্যক্তিরা চাটমোহরের বিভিন্ন সময় বিস্ফোরণ ঘটানোর সাথে জড়িত। তাদেরকে বিস্ফোরক মামলায় আটক দেখিয়ে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.