ঢাকা, , , ,
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে কাতার-রাশিয়ার কূটনৈতিক তৎপরতা
পুতিনের উপস্থিতিতে রুশ নৌবাহিনীতে যুক্ত হলো পারমাণবিক সাবমেরিন ‘পার্ম’
অস্ত্রসহ টেকনাফে যৌথ বাহিনীর অভিযান, সেনা হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৭
ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে পাবনার সাঁথিয়ায় চিকিৎসক গ্রেপ্তার
কচুরিপানায় ছয়লাব পাবনা বেড়ার রাখ নদী, অনাবাদি শত শত বিঘা কৃষি জমি ব্যাহত হচ্ছে কৃষিকাজ
পুকুরের মাঝখানের তলদেশে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ, পরিচয় শনাক্ত
বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠিত
জনসেবায় দূর্ণীতির দায়ে চাকুরী হারিয়ে বিভিন্ন অনলাইন, পত্রিকায় গিয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে রাজিয়া
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হলেন মাসউদা আফরোজ শুচি
পাবনা ঈশ্বরদীতে ছুরিকাঘাতে যুবক আহত

প্রচ্ছদ >

আন্তর্জাতিক

পুতিনের উপস্থিতিতে রুশ নৌবাহিনীতে যুক্ত হলো পারমাণবিক সাবমেরিন ‘পার্ম’

রাশিয়ার নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘পার্ম’। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে শুক্রবার (২৭ নভেম্বর) উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে সাবমেরিনটির কমিশনিং ও পতাকা উত্তোলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘পার্ম’ সাবমেরিনটি রাশিয়ার আধুনিক ইয়াসেন-এম (Yasen-M) শ্রেণির। রুশ কর্তৃপক্ষের দাবি, এটি জিরকন হাইপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের জন্য বিশেষভাবে প্রস্তুত করা প্রথম সাবমেরিন।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে পুতিন বলেন, রাশিয়া বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের একটি, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন নির্মাণে সক্ষম। তিনি আরও জানান, ২০৩০ সালের মধ্যে রুশ নৌবাহিনীতে পাঁচটি নতুন ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে তিনটি হবে পার্মের মতো ইয়াসেন-এম শ্রেণির।
রুশ প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, নতুন সাবমেরিনগুলো বিশ্বের বিভিন্ন সমুদ্র এলাকায় অভিযান পরিচালনা করতে সক্ষম হবে। আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাশিয়ার নৌ-সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে মস্কোর।
সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীতে যুক্ত হওয়ার পর রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে (Pacific Fleet) দায়িত্ব পালন করার কথা রয়েছে। এর মাধ্যমে দেশটির দূরপ্রাচ্য ও আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার হতে পারে।
রাশিয়ার সংবাদমাধ্যম রুস্কি গাজেতা (Ruski Gazeta) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বারনামা প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আল জাজিরার প্রতিবেদনেও বলা হয়েছে, ২০৩০ সালের মধ্যে পাঁচটি ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত করার পরিকল্পনা রয়েছে রাশিয়ার, যার মধ্যে তিনটি ইয়াসেন-এম শ্রেণির।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.